চ্যাম্পিয়নের পথে রাকিব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০৭ সালে প্রথমবারের মতো জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হয়েছিলেন গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিব। এর পর ২০০৮ সালে একবার জাতীয় দাবায় খেললেও চ্যাম্পিয়ন হতে পারেননি। এবার দুই রাউন্ড বাকি থাকতেই শিরোপার কাছাকাছি রাকিব। আজ গুরুত্বপূর্ণ ম্যাচে খেলবেন বর্তমান চ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদের সঙ্গে। শেষ রাউন্ডে প্রতিপক্ষ খোন্দকার আমিনুল ইসলাম। বিওএ ভবনে কাল একাদশ রাউন্ডে রাকিব হারিয়েছেন আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিলকে। ১১ ম্যাচে সাড়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন রাকিব। সমান ম্যাচে সাড়ে ৮ পয়েন্ট নিয়ে তার পরই গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ। ১১ ম্যাচে নিয়াজের পয়েন্ট ৭।