চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন চ্যাম্পিয়ন পাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। কাল গাজী ট্যাংকের হার ও প্রাইম দোলেশ্বরের জয় নিশ্চিত করে দিয়েছে এই দুই দলের কারও হাতেই এবার উঠছে শিরোপা। শেষ রাউন্ডে এই দুই দলের ম্যাচে যারাই জিতুক সপ্তম চ্যাম্পিয়ন দলকে পেয়ে যাবে ঢাকার ক্রিকেট। এর আগে ঢাকার শীর্ষ ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী, ভিক্টোরিয়া, মোহামেডান, বিমান, ব্রাদার্স ও ওল্ড ডিওএইচএস। সবচেয়ে বেশি ১৭ বার চ্যাম্পিয়ন হয়েছে প্রথম চ্যাম্পিয়ন আবাহনী। মোহামেডান চ্যাম্পিয়ন হয়েছে নয়বার, বিমান ছয়বার, ভিক্টোরিয়া চারবার, ওল্ড ডিওএইচএস দুবার এবং ব্রাদার্স একবার করে।