প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একই দিনে যথাক্রমে ৩১তম ও ৩২তম লিগ শিরোপা জিতল ক্লাব ফুটবলের দুই পরাশক্তি আয়াক্স আমস্টারডাম ও রিয়াল মাদ্রিদ। হল্যান্ড ও স্পেনে সবচেয়ে বেশি লিগ জয়ের রেকর্ড এই দুই দলেরই। তবে সবচেয়ে বেশি লিগ জয়ের বিশ্ব রেকর্ড থেকে এখনো অনেক পেছনে এই দুই দল। স্কটিশ লিগে ৫৪ বার চ্যাম্পিয়ন গ্লাসগো রেঞ্জার্সই সবার ওপরে। উত্তর আয়ারল্যান্ডের লিনফিল্ড এফসি এবারসহ চ্যাম্পিয়ন ৫১ বার। ৪৮টি লিগ শিরোপা নিয়ে তিনে উরুগুয়ের পেনারল। স্পেন, ইতালি, ইংল্যান্ড ও জার্মানি—ইউরোপের শীর্ষ এই চার লিগে রিয়ালই সবার ওপরে। ২৭ শিরোপা নিয়ে জুভেন্টাস আছে দুইয়ে।