চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গেয়ো যোগী ভিখ পায় না, এবার চেলসির হয়েছে সেই দশা। নিজ দেশের লিগে পাত্তা না পেলেও ঠিকই চ্যাম্পিয়নস লিগ জিতে নিল লন্ডনের ক্লাবটি। নিজ দেশের লিগে ষষ্ঠ হয়েও ইউরোপ-সেরা, চেলসি রেকর্ডই করে ফেলল। ১৯৯২-৯৩ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ নামকরণের পর ঘরোয়া লিগে এত খারাপ করে চ্যাম্পিয়নস লিগ জেতেনি অন্য কোনো ক্লাব। ২০০০ সালের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ও ২০০৫ সালের চ্যাম্পিয়ন লিভারপুল ঘরোয়া লিগে পঞ্চম হয়েছিল। তবে ১৯৮৫ সালে সে সময়ের ইউরোপিয়ান কাপের চ্যাম্পিয়ন জুভেন্টাস সিরি ‘আ’তে এবারের চেলসির মতোই ষষ্ঠ হয়েছিল। ১৯৭৫ সালে হ্যাটট্রিক শিরোপার দ্বিতীয়টি জেতার বছর বুন্দেসলিগায় দশম হয়েছিল বায়ার্ন মিউনিখ। সব মিলিয়ে ‘রেকর্ড’টি আরেক ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলার। ১৯৮১-৮২ মৌসুমে ইংলিশ লিগে ১১তম হওয়া ভিলা ইউরোপিয়ান কাপের ফাইনালে বায়ার্নকে ১-০ গোলে হারিয়ে হয়ে গিয়েছিল ইউরো চ্যাম্পিয়ন!