চ্যাম্পিয়ন অভীক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সাব-জুনিয়রের পর জুনিয়রেও চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছিল ফাহাদ রহমানের। কিন্তু শেষ পর্যন্ত টাইব্রেকারে হেরে রানারআপ হয়েছে দেশের সর্বকনিষ্ঠ ফিদে মাস্টার। জাতীয় জুনিয়র দাবায় প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ময়মনসিংহের অভীক সরকার। ৭ খেলায় ৬ পয়েন্ট পেয়েছে সে। সমান পয়েন্ট পেয়ে ফাহাদ রহমান টাইব্রেকিং পদ্ধতিতে হয়েছে রানারআপ। সাড়ে ৫ পয়েন্ট করে নিয়ে অনতা চৌধুরী তৃতীয় ও ইকরামুল হক সিয়াম চতুর্থ হয়েছে।