চ্যাম্পিয়ন ইপিএল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উয়েফা চ্যাম্পিয়নস লিগ চলছে। কে চ্যাম্পিয়ন হবে বলা মুশকিল। তবে এখনই একটা ‘লিগে’র ইউরোপ-সেরার মুকুট ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) ক্লাবগুলোর মাথায় উঠছে। যে লিগের নাম দেওয়া যায় ঋণভারে জর্জরিত লিগ! সম্প্রতি উয়েফার এক প্রতিবেদনে দেখা গেছে, ইপিএলের ক্লাবগুলোর দেনার পরিমাণ ৩৪০ কোটি পাউন্ড, যা ইউরোপের ক্লাবগুলোর মোট দেনার ৫৬ শতাংশ। তবে সবচেয়ে বেশি দেনার মতো ইপিএলের ক্লাবগুলো সবচেয়ে বেশি সম্পদের মালিকও। যার পরিমাণ ৩৮০ কোটি পাউন্ড, যেটি পুরো ইউরোপের ৪৮ শতাংশ। এএফপি।