চ্যাম্পিয়ন এনায়েতের বিদায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিউবি ৩২তম জাতীয় ব্যাডমিন্টনের তৃতীয় রাউন্ডেই বিদায় নিয়েছেন পুরুষ এককের বর্তমান চ্যাম্পিয়ন নারায়ণগঞ্জের এনায়েত উল্লাহ খান। পল্টন উডেনফ্লোর জিমনেসিয়ামে কাল তাঁকে হারিয়ে দিয়েছেন সামার ওপেনের চ্যাম্পিয়ন সিলেটের এনামুল হক। এনায়েত এর আগে দ্বৈতেও হেরে গেছেন প্রথম রাউন্ডেই। প্রথম রাউন্ডে এনায়েত-রাজু জুটিকে হারিয়েছেন সিলেটের ওয়াইজ-টগর জুটি। ২০০০ সালের পর থেকে এই প্রথম সেমিফাইনালের আগেই প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন শাটলার এনায়েত।