চ্যাম্পিয়ন কলকাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও আইপিএল জিতেছে কলকাতা নাইট রাইডার্স। কাল বেঙ্গালুরুতে ফাইনালে কিংস ইলেভেন পাঞ্জাবের ১৯৯ রান ৩ বল ও ৩ উইকেট হাতে রেখেই টপকে গেছে সাকিব আল হাসানের দল। কলকাতাকে দ্বিতীয় শিরোপা এনে দেওয়ায় সবচেয়ে বড় অবদান মনীশ পান্ডের। তিনে নেমে ৫০ বলে ৭ চার ও ৬ ছক্কায় ৯৪ রান করেছেন পান্ডে। কলকাতার ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ অবদান ইউসুফ পাঠানের। ৪ ছক্কায় ২২ বলে ৩৬ রান বিস্ফোরক এই ব্যাটসম্যানের। বোলিংয়ে চার ওভারে ২৬ রান দেওয়া সাকিব ব্যাট হাতে ৭ বলে ১২ রান করে হয়েছেন রানআউট।
এর আগে ঋদ্ধিমান সাহার অসাধারণ এক সেঞ্চুরিতে ৪ উইকেটে ১৯৯ রান করে প্রথমবার ফাইনালে ওঠা পাঞ্জাব। ১০ চার ও ৮ ছক্কায় ৫৫ বলে ১১৫ রান করে অপরাজিত ছিলেন সাহা। তৃতীয় উইকেটে মনন ভোরাকে নিয়ে (৫২ বলে ৬৭) গড়েছেন ১২৯ রানে জুটি। শেষ ১০ ওভারে ১৪১ রান করে পাঞ্জাব।
টুর্নামেন্ট সেরা হয়েছেন দলটির ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল।