চ্যাম্পিয়ন জুভেন্টাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজের মাঠে আজ আটালান্টার বিপক্ষে ম্যাচ, তারপর বাকি আরও দুটি। তবে জুভেন্টাস এখন তিনটি ম্যাচই খেলবে শুধু নিয়ম রক্ষার জন্য। কাতানিয়ার কাছে গতকাল রোমা ৪-১ গোলে হারায় সিরি ‘আ’র শিরোপা নিশ্চিত হয়ে গেছে জুভেন্টাসের। এই নিয়ে রেকর্ড ৩০তম বারের মতো সিরি ‘আ’র শিরোপা জিতল জুভেন্টাস, কোচ আন্তোনিও কন্তের অধীনে টানা তৃতীয়বার। অবশ্য সিরি ‘আ’র ইতিহাসে প্রথম দল হিসেবে লিগে এক শ পয়েন্ট পাওয়ার সুযোগ এখনো তাদের সামনে। সে জন্য বাকি তিন ম্যাচে পেতে হবে অন্তত ৭ পয়েন্ট। ওয়েবসাইট।