চ্যাম্পিয়ন ড্যান্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ মানেই ‘চ্যাম্পিয়ন’-এর দেখা পাওয়া। এবারের বিশ্বকাপে দারুণ জনপ্রিয়তা পেয়েছে ‘চ্যাম্পিয়ন’ উদ্যাপন। দুই হাত মুষ্টিবদ্ধ করে একবার সামনে নিয়ে আবার বুকের কাছে এনে করা এই উদ্যাপন প্রথম দেখিয়েছেন ক্রিস গেইল, ইংল্যান্ড ম্যাচে। প্রতিযোগিতা শুরুর ঠিক আগমুহূর্তে উইন্ডিজ অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো একটি গান গেয়েছেন, ‘চ্যাম্পিয়ন’। সেই গানের মিউজিক ভিডিওতেই এই নাচটি ছিল। এরপর টুর্নামেন্টে ওয়েস্ট ইন্ডিজের বাকি সব ম্যাচেই ছিল এই উদ্যাপন। ২৭ মার্চ ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে আফগানিস্তান দলও নেচেছে চ্যাম্পিয়নের মুদ্রায়।
নিজের নাচকে এভাবে বুমেরাং হতে দেখেও উৎসাহ কমেনি ব্রাভোর। ভারতের বিপক্ষে সেমিফাইনাল উপলক্ষে উইন্ডিজ দল এখন মুম্বাইয়ে। সেখানেই মহেন্দ্র সিং ধোনি ও হরভজন সিংয়ের সঙ্গে ছবি তুলে পোস্ট করেছেন টুইটারে। দুজনকে একটি চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন ব্রাভো, তাঁর চ্যাম্পিয়ন নাচটি নেচে দেখানোর জন্য।
প্রস্তাব তো ব্রাভো দিয়েই রাখলেন, এখন সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েই না আবার ‘চ্যাম্পিয়ন’ উদ্যাপনে মেতে ওঠেন ধোনি-হরভজনরা! সূত্র: ওয়ান ইন্ডিয়া।