চ্যাম্পিয়ন ঢাকা সবুজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৫-২২, ২৫-১৫ পয়েন্টে প্রথম দুই সেট জিতল বাংলাদেশ জেল। সেখান থেকেই ঘুরে দাঁড়াল ঢাকা সবুজ সংঘ। ২৫-২৩, ২৫-২২, ১৫-১৩ পয়েন্টে পরের তিন সেট জিতে তারাই জিতে গেল প্রথম বিভাগ ভলিবলের শিরোপা। এই জয়ে আগামী মৌসুমে প্রিমিয়ারে খেলার টিকিটও পেয়ে গেল তারা। লিগের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশ জেলের নবীন ঘোষ।