চ্যাম্পিয়ন দম্পতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একক-দ্বৈত চ্যাম্পিয়নদের নিয়েই মাতামাতি থাকে বেশি, মিশ্র দ্বৈতে চ্যাম্পিয়নদের খবর কজনই বা রাখেন! একটা তথ্য তাই অনেকের জন্য অপার বিস্ময় হয়েই আসবে। জানেন কি, উইম্বলডনের মিশ্র দ্বৈতে একবার শিরোপা জিতেছিলেন এক স্বামী-স্ত্রী জুটি! ১৯২৬ সালের শুরুর দিকে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন দুই ব্রিটিশ টেনিস তারকা লেসলি ও ক্যাথলিন গডফ্রি। ওই বছরই দুজন জুটি বেঁধে জিতলেন উইম্বলডনের মিশ্র দ্বৈত! বিয়েটা ক্যাথলিনের জন্য পরম সৌভাগ্য বয়েই এনেছিল। সেবার উইম্বলডনের মহিলা এককও জিতেছিলেন তিনি। মহিলা দ্বৈতের ফাইনালেও উঠেছিলেন, তবে হেরে যাওয়ায় হাতছাড়া হয়ে যায় অনন্য ত্রিমুকুট!