চ্যাম্পিয়ন পারটেক্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম বিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাব। রানার্সআপ তাসিন-হাসিন ক্রিকেট একাডেমি। আগামী মৌসুমে প্রিমিয়ারে খেলবে দুটি দলই।ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে কাল পারটেক্স ৭ উইকেটে হারিয়েছে তাসিন-হাসিনকে। প্রথমে ব্যাট করে তাসিন-হাসিন তোলে ২১৭ রান। জবাবে ৩ উইকেট হারিয়ে এই রান টপকে যায় পারটেক্স। সিটি ক্লাব মাঠে অন্য ম্যাচে ইস্কাটন সবুজ সংঘ ৪৫ রানে হারিয়েছে ইন্দিরা রোড ক্রীড়া চক্রকে। প্রথমে ব্যাট করে ইস্কাটন ৮ উইকেটে তোলে ২৯৯ রান। জবাবে ইন্দিরা রোড অলআউট হয় ২৫৪ রানে।