চ্যাম্পিয়ন বরুসিয়া ডর্টমুন্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই ম্যাচ হাতে রেখেই বুন্দেসলিগা চ্যাম্পিয়ন হলো বরুসিয়া ডর্টমুন্ড। কাল নিজেদের মাঠে বরুসিয়া ম’গ্লাডব্যাখকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো লিগ জিতল ক্লাবটি। ইভান পেরিসিচ ও শিনজি কাগাওয়া দুই অর্ধে গোল দুটি করেন। এটা ডর্টমুন্ডের অষ্টম লিগ শিরোপা। কাল ভেরডার ব্রেমেনের বিপক্ষে ২-১ গোলে জিতেছে বায়ার্ন মিউনিখও। রয়টার্স।