চ্যাম্পিয়ন বিজিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ালটন মোটরসাইকেল সুপার সেভেন সার্ভিসেস কাবাডি লিগের শিরোপা ধরে রেখেছে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ)।পরশু কাবাডি স্টেডিয়ামে লিগের শেষ খেলায় বিজিবি ১৫-১৫ পয়েন্টে ড্র করে সেনাবাহিনীর সঙ্গে। তবে সুপার লিগে সেনাবাহিনীর চেয়ে পয়েন্ট বেশি থাকায় শিরোপা উঠেছে গত দুবারের চ্যাম্পিয়ন বিজিবির হাতেই। নৌবাহিনীকে ১৫-১২ পয়েন্টে হারিয়ে তৃতীয় হয়েছে পুলিশ।