প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় দাবার বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়েছেন আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ। তিনি ১১ খেলায় পেয়েছেন সাড়ে ৮ পয়েন্ট। সমান পয়েন্ট পেয়েও টাইব্রেকিং পদ্ধতিতে দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন মেহেদী হাসান পরাগ ও শেখ নাসির আহমেদ। ৮ পয়েন্ট পেয়ে তাঁদের সঙ্গী হয়ে চূড়ান্ত পর্বে খেলবেন তৈয়বুর রহমান, আবু সুফিয়ান শাকিল, খন্দকার আমিনুল, ইকরামুল হক সিয়াম, মাহফুজুর রহমান ইমন ও রেজাউল হক। এই নয়জনের সঙ্গে খেলবেন দেশের পাঁচ গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, জিয়াউর রহমান, রিফাত বিন সাত্তার, আবদুল্লাহ আল রাকিব ও এনামুল হোসেন রাজীব। ৮ নভেম্বর শুরু জাতীয় দাবা।