চ্যাম্পিয়ন রাকিব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক ম্যাচ বাকি থাকতেই আন্তর্জাতিক রেটিং দাবায় চ্যাম্পিয়ন হয়েছেন গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিব। দাবা ফেডারেশনে অনুষ্ঠানরত প্রতিযোগিতায় আটটি ম্যাচেই জিতেছেন তিনি। মেহেদী হাসান পরাগ ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন। কাল রাকিব জাভেদকে এবং পরাগ মোস্তফাকে হারিয়েছেন। এনায়েত ড্র করেছেন ফয়সালের সঙ্গে।
বিশ্ব উন্মুক্ত দাবা: যুক্তরাষ্ট্রে অনুষ্ঠানরত বিশ্ব উন্মুক্ত দাবায় দ্বিতীয় রাউন্ডে জিতেছেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল। হারিয়েছেন প্যারাগুয়ের গ্র্যান্ডমাস্টার বাচমান অ্যাক্সেলকে। দুই ম্যাচে ২ পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে আছেন শাকিল।