চ্যাম্পিয়ন রাজীব
আন্তর্জাতিক রেটিং দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব। ৯ ম্যাচে রাজীব পেয়েছেন সাড়ে আট পয়েন্ট। ৮ পয়েন্ট পেয়ে রানারআপ হয়েছেন গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিব। সাড়ে সাত পয়েন্ট করে নিয়ে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান তৃতীয় এবং গোলাম মোস্তফা ভূঁইয়া চতুর্থ হয়েছেন। কাল শেষ রাউন্ডে রাজীব হারিয়েছেন সাইফুল ইসলামকে। রাকিব জিয়ার সঙ্গে ড্র করেছেন। এ ছাড়া মোস্তফা মাহফুজুর রহমানকে, সাইফ উদ্দীন আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিনকে, সোহেল মতিউর রহমান মামুনকে, শফিক মুজিবুর রহমানকে, মাহতাব আনিসুজ্জামান মল্লিককে ও বাবু সিদ্দিকুর রহমানকে হারিয়েছেন।
ফাহাদের হার: রাশিয়ার সাখা রিপাবলিকের ইউকুশিয়া শহরে অনুষ্ঠানরত ষষ্ঠ চিলড্রেন অব এশিয়া ইন্টারন্যাশনাল গেমসের দাবায় বালক বিভাগে ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৬ খেলায় ২ পয়েন্ট এবং বালিকা বিভাগে জান্নাতুল ফেরদৌস ৬ খেলায় ১ পয়েন্ট পেয়েছে। কাল ষষ্ঠ রাউন্ডের খেলায় বালক বিভাগে ফাহাদ রাশিয়ার মেসনিকভ আইসেনের কাছে হেরে যান এবং বালিকা বিভাগে জান্নাত রাশিয়ার আলেক্সসিভা নারিয়ার সঙ্গে ড্র করেন।