চ্যাম্পিয়ন রানী হামিদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাইম ব্যাংক মহিলা রেটিং দাবায় চ্যাম্পিয়ন হয়েছেন আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ। সাত রাউন্ডের খেলায় সাড়ে ছয় পয়েন্ট পেয়েছেন তিনি। ছয় পয়েন্ট নিয়ে রানারআপ জাকিয়া সুলতানা, তৃতীয় হওয়া তানজিনা আক্তারের পয়েন্ট সাড়ে পাঁচ। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মেজর জেনারেল জামিল ডি আহসান।