চ্যাম্পিয়ন লি নারও বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেরেনা উইলিয়ামসকে দিয়ে শুরু। এরপর একে একে ঝরে গেলেন আনা ইভানোভিচ, ফ্রান্সেসকা শিয়াভোনে, সভেৎলনা কুজনেৎসভা। সাবেক চ্যাম্পিয়নদের বিদায়ের মিছিলে কাল যোগ দিলেন বর্তমান চ্যাম্পিয়ন লি নাও। সুতরাং নিশ্চিত হয়ে গেল ফ্রেঞ্চ ওপেনের মহিলা একক এবারও দেখছে নতুন চ্যাম্পিয়ন। ২০০৮ সাল থেকে হয়ে আসছে এটাই। কাল লি নাকে হারিয়ে অঘটন ঘটিয়েছেন অখ্যাত ইয়ারোস্লাভা সেভদোভা। বিশ্বের ১৫২ নম্বর খেলোয়াড় কাজাখস্তানের মেয়ে সেভদোভা কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন ৩-৬, ৬-২, ৬-০ গেমে জিতে। ২০১০ সালে ফ্রেঞ্চ ওপেনের শেষ আটে খেললেও এবার বাছাইপর্ব পেরিয়েই আসতে হয়েছে সেভদোভাকে। লি না না পারলেও দ্বিতীয় বাছাই শারাপোভা ঠিকই উঠে গেছেন কোয়ার্টার ফাইনালে। কাল চেক প্রজাতন্ত্রের ক্লারা জাকোপালোভাকে ৬-৪, ৬-৭ (৫/৭), ৬-২ গেমে হারিয়ে আবারও এক নম্বর হওয়ার দৌড়ে তিনি অনেকটাই এগিয়ে গেলেন। জীবনে একবারই প্রথম দুই সেট জেতার পর ম্যাচ হেরেছেন জো-উইলফ্রায়েড সোঙ্গা। গত বছর এই রোলাঁ গারোঁতেই স্তানিসলাস ওয়াওরিঙ্কার কাছে হেরেছিলেন। এবারও প্রায় হতে যাচ্ছিল সেই ঘটনার পুনরাবৃত্তি। চতুর্থ রাউন্ডে ফরাসি সোঙ্গার প্রতিপক্ষ ছিলেন সেই ওয়াওরিঙ্কাই। পরশু অন্ধকার নেমে আসায় শেষ করা যায়নি ম্যাচটি। তখন ২-২ সেটে সমতায় ছিল ম্যাচটি। কাল আবার শুরু হওয়ার পর ঘরের মাঠে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠতে সময় নেননি পঞ্চম বাছাই ফরাসি। শেষ পর্যন্ত জিতে গেলেন ৬-৪, ৭-৬ (৮/৬), ৩-৬, ৩-৬, ৬-৪ গেমে। ওয়েবসাইট। শেষ আটে নোভাক জোকোভিচের সামনে পড়েছেন সোঙ্গা। পুরুষ এককে আজকের অন্য কোয়ার্টার ফাইনালে রজার ফেদেরার খেলবেন হুয়ান মার্টিন দেল পোত্রোর সঙ্গে। সোঙ্গার মতোই দুই দিন ধরে চলা ম্যাচে সপ্তম বাছাই টমাস বারডিচকে ৭-৬ (৮/৬), ১-৬, ৬-৩, ৭-৫ গেমে হারিয়েছেন নবম বাছাই আর্জেন্টাইন। রাফায়েল নাদাল ও অ্যান্ডি মারেও উঠেছেন শেষ আটে।