চ্যাম্পিয়ন শেখ জামালই নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ জানুয়ারি শুরু হওয়ার কথা ছিল দ্বিতীয় মহিলা ফুটবল লিগ। কিন্তু তা পিছিয়ে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরুর সিদ্ধান্ত হয়েছে। আবাহনী-মোহামেডানসহ মোট আটটি দল খেলবে এবারের লিগে। তবে নাম প্রত্যাহার করেছে বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব।কয়েক দিন আগেও শেখ জামালের কর্মকর্তারা জানিয়েছিলেন, শেষ পর্যন্ত দল গড়তে পারেন। চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দল গড়তে অনাগ্রহী হওয়ার কারণটাও জানান। তখন শেখ জামাল সভাপতি মনজুর কাদের বলেছিলেন, ‘যে খেলোয়াড় গতবার ২০ হাজার টাকায় খেলেছে, সে এবার চেয়েছে এক লাখের ওপরে। এসব কারণে আমরা আগ্রহ হারিয়ে ফেলেছি।’ তবে শেখ জামালের মতো সচ্ছল দলের পক্ষে আর্থিক কারণ দেখিয়ে দল না-গড়াটা অবাক করাই।এবার আবাহনী ভালো দল গড়েছে। অনেক খেলোয়াড়কেই আবাহনী আগেই চুক্তিবদ্ধ করায় জামাল সেভাবে তাদের পছন্দের খেলোয়াড় পায়নি বলে এক কর্মকর্তা জানান। তার পরও চ্যাম্পিয়নদের না-থাকাটা লিগের আকর্ষণ কমাবে বৈকি।লিগে সব দলকে দেওয়া হবে আর্থিক অনুদান। এবার লিগে বিদেশি খেলোয়াড় আনা যাবে। তিনজন করে বিদেশি খেলাতে পারবে দলগুলো।