চ্যাম্পিয়ন সিডনি সিক্সার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একতরফা ফাইনালে ১০ উইকেটে জিতে চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়ন হয়েছে সিডনি সিক্সার্স। পরশু জোহানেসবার্গে হাইভেল্ড লায়ন্সের ১২১ রান পুরো দশ উইকেট অক্ষত রেখে ৪৫ বল বাকি থাকতেই টপকে যায় অস্ট্রেলিয়ার দলটি। ৪২ বলে ৮ চার ও ৫ ছয়ে ৮২ রানে অপরাজিত ছিলেন মাইকেল লাম্ব। দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া এই ইংলিশ ব্যাটসম্যানই হয়েছেন ম্যাচসেরা। লায়ন্সের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন জিন সাইমেস। ৬ ম্যাচে ১৪ উইকেট, সিরিজসেরা সিক্সার্সের পেসার মিচেল স্টার্ক। ওয়েবসাইট।