চ্যাম্পিয়ন সিলেট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল শ পাঁচেক খুদে সমর্থক এসেছিল প্ল্যান বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবলের ফাইনাল দেখতে। টুর্নামেন্টে চট্টগ্রাম বিভাগকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সিলেট বিভাগ।
সানজিদার গোলে এগিয়ে যায় সিলেট। ব্যবধান দ্বিগুণ করে লিপি। শেষ ১০ মিনিটে অবশ্য ম্যাচে ফেরার চেষ্টা করেও পারেনি চট্টগ্রাম। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন চট্টগ্রামের চাতুইমা মারমা, সর্বোচ্চ গোলদাতা সিলেটের লিপি আক্তার। চ্যাম্পিয়ন দল ৫০ হাজার ও রানার্সআপ পেয়েছে ২৫ হাজার টাকা করে।