চ্যাম্পিয়ন সোনালী ব্যাংক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্বিতীয় বিভাগ ভলিবলে চ্যাম্পিয়ন হয়েছে সোনালী ব্যাংক রিক্রিয়েশন ক্লাব। রানার্সআপ নগর সমাজ কল্যাণ সংঘ। পল্টন ভলিবল স্টেডিয়ামে কাল ফাইনালে সোনালী ব্যাংক ৩-১ সেটে নগর সমাজ কল্যাণ সংঘকে হারিয়েছে। তৃতীয় হয়েছে বনানী নবারুণ সংঘ। লিগের সেরা অ্যাটাকার হয়েছেন নগর সমাজ কল্যাণ সংঘের কমলেশ। লিগে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দুদল আগামী মৌসুমে খেলবে প্রথম বিভাগে।