চ্যাম্পিয়ন হওয়ার পথে সিদ্দিকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণফোন বাংলাদেশ মাস্টার্স গলফে বলতে গেলে চ্যাম্পিয়ন হয়েই গেছেন সিদ্দিকুর রহমান। চার রাউন্ডের মধ্যে কাল তৃতীয় রাউন্ড শেষে দ্বিতীয় স্থানে থাকা সতীর্থ মিলন আহমেদের চেয়ে অনেক এগিয়ে সিদ্দিকুর। এ পর্যন্ত ১৮ শট কম খেলে তাঁর পয়েন্ট ২০০। ৭ শট কম খেলে মিলন পেয়েছেন ২০৯ পয়েন্ট। আজ শেষ দিনে ১৮ হোলের খেলায় সিদ্দিকুর খুব খারাপ করলেও মিলনের পক্ষে চ্যাম্পিয়ন হওয়া অসম্ভব। কারণ কম শট খেলার লড়াইয়ে মিলনের চেয়ে ৯ শট কম খেলে অনেক এগিয়ে সিদ্দিকুর। তাঁর শিরোপা না জেতা হবে বিস্ময়কর।