চ্যাম্পিয়ন হতাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিরোপা ধরে রাখতে এসে প্রথম রাউন্ড থেকেই বিদায় বিশ্বকাপ ফুটবলে নতুন নয়। বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনেরও সেই দুর্ভাগ্য হবে কি না সময়ই বলবে। তবে পরশু সালভাদরে হল্যান্ডের কাছে ৫-১ গোলে হেরে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডে নাম লিখিয়েছে স্পেন। এর আগে কোনো বিশ্ব চ্যাম্পিয়নই পরের টুর্নামেন্টের কোনো ম্যাচ তিন গোলের বেশি ব্যবধানে হারেনি। এত দিন ১৯৯৮ বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের কাছে ব্রাজিলের ০-৩ হারই ছিল বর্তমান চ্যাম্পিয়নদের সবচেয়ে বাজে পারফরম্যান্স। ২ গোলের ব্যবধানে হারের উদাহরণ আছে সাতটি।