চ্যাম্পিয়ন হতে চান ডালিয়ারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহানগর মহিলা ফুটবল লিগে আবাহনী খেলছে না। তবে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান ঠিকই দল গড়েছে প্রথমবারের মতো আয়োজিত এই লিগে। প্রথমবার এসেই চ্যাম্পিয়ন হয়ে ইতিহাসে নাম লেখাতে চান দলের অধিনায়ক ডালিয়া আক্তার, ‘আমরা ভালো দল গড়েছি। প্রথমবারেই চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়তে চাই।’ দলে জাতীয় দলের খেলোয়াড় আছেন সুইনু প্রু, মাইনু, গোলরক্ষক সাবিনা, লাবণী, জানু, রূপালী ও ইতি। তাঁদের নিয়েই ধাপে ধাপে এগোতে চান কোচ মো. পনির, ‘প্রথম লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন। এরপর সেমিফাইনাল ও ফাইনাল।’ কাল ক্লাবে দলের খেলোয়াড়, কর্মকর্তা ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের পরিচিতি অনুষ্ঠানের জন্য সংবাদ সম্মেলনের আয়োজন করেন কর্মকর্তারা। এতে বক্তব্য দেন ক্লাবের অন্যতম পরিচালক কামরুন নাহার ডানা, ফুটবল কমিটির চেয়ারম্যান এম এ সালাম প্রমুখ।