চ্যাম্পিয়ন ‘ইগলদের’ ঘরে ফেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বপ্নটা পূরণ হয়েছে গত রোববার। বুরকিনা ফাসোকে হারিয়ে ১৯ বছর পর তৃতীয়বারের মতো জিতেছে নেশনস কাপ। এবার ঘরে ফেরার পালা। পরশু আবুজা বিমানবন্দরে স্বপ্নের ট্রফি নিয়ে বিমানের সিঁড়ি বেয়ে নেমে আসতে দেখা গেল নাইজেরিয়ার খেলোয়াড়দের। বিমানবন্দর থেকে বেরিয়েই তাঁরা ভিজলেন হাজার সমর্থকের উষ্ণ অভ্যর্থনায়। পুরো রাস্তায়ই দর্শকদের ভালোবাসায় সিক্ত হতে হতে বিজয়ী নায়কেরা বড় সংবর্ধনাটা পেলেন আবুজা স্টেডিয়ামে। সন্ধ্যায় নিজ বাসভবনে শিরোপাজয়ী দলটিকে অভ্যর্থনা জানান নাইজেরিয়ার প্রেসিডেন্ট জোনাথন গুডলাক। প্রেসিডেন্ট শিরোপাজয়ী বীরদের আপ্যায়িত করেছেন নৈশভোজেও। রয়টার্স।