চ্যাম্পিয়নদের বচন
প্রথম দল হিসেবে ইউরো-বিশ্বকাপ-ইউরো জয়ের অবিশ্বাস্য কীর্তি গড়ল স্পেন। পাসিং ফুটবলের ফুল ফোটানো এই দলটি সর্বকালের সেরা কি না, সেটি নিয়েই এখন চায়ের কাপে ঝড়। স্পেনের শিরোপাজয়ী দলের সদস্যরা অবশ্য এখানেই থেমে যেতে চান না, এখন ব্রত ব্রাজিল বিশ্বকাপ জয়। শোনা যাক তাঁদের মুখ থেকেই...জাবি আলোনসোসমালোচনা (ফাইনালের আগে) আমাদের কানেও এসেছিল। অনেক কিছু লেখাও হয়েছিল। এটা হয়। এখন ওদের ধারণা পাল্টে যাবে। ট্রফি জিততেই হবে, এমন দায় আমাদের ছিল না। কিন্তু আমরা জানতাম, আমাদের কাছে প্রত্যাশা কতটুকু। হয়তো চার বছর আগে আমাদের উচ্ছ্বাসটা একটু বেশিই ছিল। এই মুহূর্তে অবশ্য আমরা ভবিষ্যতের কথা ভাবছি না। সামনের মাসগুলো তো পড়েই আছে। তবে এর মানে এই নয় যে, এটাই আমাদের শেষ।ডেভিড সিলভাআমি কখনোই ভাবিনি এমন কিছু কোনো দিন সম্ভব হবে। এটা ঠিক, আপনি যখন মাঠে যাবেন, নিজের সর্বোচ্চ চেষ্টাই করবেন। শেষেই আপনি বুঝতে পারবেন, আপনি কতটুকু পেলেন। বিশ্বকাপে খুব বেশি খেলতে পারিনি। এবার অনেক বেশি খেলেছি। আমি প্রতিটি ম্যাচই খেলেছি, নিজের অবদানে আমি খুশি। আমার দেওয়া গোলেই দল সহজ একটা জয় পায় (ফাইনালে)। এবার আমি ছুটিতে যাব, কেননা খুব লম্বা ও কঠিন একটা মৌসুম গেছে।সেস ফ্যাব্রিগাসএর আগে কখনো স্ট্রাইকার ছিলাম না। শুরুটা আমার জন্য কঠিন ছিল, কিন্তু ধীরে ধীরে আমি অভ্যস্ত হয়ে পড়েছি। ইউরো ও বিশ্বকাপ জেতার পর অনেকেই ভেবেছিল আমরা ফুরিয়ে গেছি। সবাই ভেবেছিল, এবার বোধহয় ক্ষ্যান্ত দেব আমরা। কিন্তু সেটা হতে দিইনি। এর আগে কেউ ট্রেবল জেতেনি। নিজেদের নিয়ে আমরা দারুণ গর্বিত। এই তরুণ বয়সে এত যে অভিজ্ঞতা হলো, এ জন্য আমরা ভাগ্যবান। আশা করি, এই সাফল্য বয়সের সঙ্গে আমাদের আরও শক্তিশালী করে তুলবে।ফার্নান্দো তোরেসএর চেয়ে বেশি কিছু আপনি চাইতে পারেন না। এটা আমাদের দলীয় একাত্মতার ফসল। আপনি সব সময়ই আরও বেশি জিততে চাইবেন। তবে এই মুহূর্তে আমরা এটা উপভোগ করছি। ইতালির মতো একটা দলের বিপক্ষে আমরা অনেক ব্যবধানে জিতেছি। আমরা খুব খুশি। টুর্নামেন্ট শুরুর সময় এটাই ছিল আমাদের লক্ষ্য। শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আধিপত্য বিস্তার করে খেলেছি, শেষ বিকেলটা তো ছিল জাদুকরি। ফুটবল তো এ রকমই। আগে সবগুলো ম্যাচ খেলে দুই গোল করেছিলাম, আর এবার আমি খেলেছি কম অথচ গোল্ডেন বুট পেয়ে গেছি। সূত্র: ওয়েবসাইট।