প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একবার ভাবুন, রাশিয়ায় বিশ্বকাপ ফুটবল হচ্ছে তাতে চ্যাম্পিয়ন জার্মানি খেলছে না! কষ্টকল্পনা বললেও কম বলা হবে। দাবা বিশ্বকাপে কিন্তু অনেকটা তেমন অবস্থাই হতে চলেছে।মেয়েদের দাবায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন রাশিয়া, অথচ নরওয়ের সামনের দাবা অলিম্পিয়ার্ডে তারা খেলতেই পারবে না। কারণটা অদ্ভুত।রাশিয়ার মেয়েদের দল নির্ধারিত সময়ের মধ্যে নাম নিবন্ধন করেনি! শুধু রাশিয়া নয়, আরও নয়টি দলকে একই অভিযোগে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, রাশিয়া সময়মতো নিবন্ধন করেনি কেন? শোনা যাচ্ছে, কাতেরিনা লাগনো নামের এক প্রতিভাকে সুযোগ করে দিতেই এই গড়িমসি। মাত্রই কিছুদিন আগে ইউক্রেন থেকে রাশিয়ার নাগরিকত্ব নিয়েছেন লাগনো। এএফপি।