চ্যাম্পিয়নশিপ ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার ব্যাংক বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ ফুটবলে কাল জিতেছে অগ্রণী ব্যাংক। বীরশ্রেষ্ঠ মুস্তফা কামাল স্টেডিয়ামে ফরাশগঞ্জ স্পোর্টিংকে ২-১ গোলে হারিয়েছে অগ্রণী ব্যাংক। এই জয়ে ১০ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে পাঁচে উঠে এসেছে ব্যাংক। ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তিনে ফরাশগঞ্জ।