চ্যাম্পিয়নশিপ ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার ব্যাংক চ্যাম্পিয়নশিপ লিগ ফুটবলে কাল ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও অগ্রণী ব্যাংকের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ভিক্টোরিয়ার কাওসার ও ব্যাংকের মিলন গোল করেছেন। এই ড্রয়ে অবনমন অঞ্চলে রয়েছে দুটি ক্লাবই। ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তালিকায় সপ্তম স্থানে ভিক্টোরিয়া। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তাদের ওপরই অগ্রণী ব্যাংক।