চ্যাম্পিয়নশিপ লিগ ফুটবল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে কাল উত্তর বারিধারা গোলশূন্য ড্র করেছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সঙ্গে। ৬ ম্যাচে দুই দলেরই পয়েন্ট ৮। এর আগে পরশু চট্টগ্রাম আবাহনীকে ২-১ গোলে হারিয়ে লিগে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে অগ্রণী ব্যাংক। ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অগ্রণী ব্যাংক। সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে এক বছর আগেও মূল পেশাদার লিগে খেলা চট্টগ্রাম আবাহনী।