চ্যাম্পিয়নশিপ লিগ ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে কাল চ্যাম্পিয়নশিপ লিগ ফুটবলে কক্স সিটি ২-১ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। কক্স সিটির মাসুদ ও সাইফুদ্দিন গোল করেছেন। চট্টগ্রাম আবাহনীর গোলদাতা রিপন। এই জয়ে ১১ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে কক্স সিটি। সমান ম্যাচে ৯ পয়েন্ট পাওয়া চট্টগ্রাম আবাহনী সাত দলের মধ্যে সপ্তম স্থানে।—ক্রীড়া প্রতিবেদক