চ্যাম্পিয়নশিপ লিগ ফুটবল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড্র দিয়ে পেশাদার ফুটবল লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগ শেষ করল চ্যাম্পিয়ন কক্স সিটি। কক্সবাজারে লিগের শেষ ম্যাচে তারা ২-২ গোলে ড্র করেছে বিয়ানীবাজারের সঙ্গে। কক্স সিটির আবসার ও সাদ গোল দুটি করেছেন। বিয়ানীবাজারের গোলদাতা মিলন ও লিটন বর্মণ। এই ড্রয়ে ১২ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়ে লিগ শেষ করল কক্স সিটি।