চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টিতে পাকিস্তান !

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবারের মতো পাকিস্তান থেকে দল আসতে যাচ্ছে টি-টোয়েন্টি চ্যাম্পিয়নস লিগে। আগামী ২৮ মে টুর্নামেন্ট পরিচালনা কাউন্সিলের কাছে পাকিস্তানের অন্তর্ভূক্তির বিষয়টি তুলে ধরবেন বলে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি এন শ্রীনিবাসন। লিগটি পরিচালনা করে ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড।২০০৯ সালে প্রথমবারের মতো আয়োজিত হয়েছিল এই টি-টোয়েন্টি চ্যাম্পিয়নস লিগ। তারপর থেকে ২০১১ সাল পর্যন্ত মোট তিনটি আসরে অংশ নিতে পারেনি পাকিস্তান। তবে এবার তাদেরকেও এই প্রতিযোগিতায় অন্তর্ভূক্ত করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআইয়ের সভাপতি শ্রীনিবাসন বলেছেন, ‘আগামী অক্টোবারে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টিতে পাকিস্তানকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে কার্যনির্বাহী কমিটি। প্রতিযোগিতাটি পরিচালিত হয় বিসিসিআই, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের মাধ্যমে। কাজেই এখন প্রস্তাবটি পরিচালনা কাউন্সিলের পরবর্তী মিটিংয়ে আলোচনা করা হবে।’ তবে পাকিস্তানের অন্তর্ভূক্তিতে ভারতের দিক থেকে কোন আপত্তি নেই বলে জানিয়েছেন তিনি। এবছরের অক্টোবর থেকে ভারতে শুরু হবে চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টির পরবর্তী আসর। ক্রিকইনফো