চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টির ফাইনালে চেন্নাই সুপার কিংস
চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টির প্রথম সেমিফাইনালে বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সকে হারিয়ে ফাইনালে উঠেছে চেন্নাই সুপার কিংস। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে বেঙ্গালুরুকে ৫২ রানে হারিয়েছে চেন্নাই সুপার কিংস।টসে জিতে প্রথমে ব্যাট করে সুরেশ রাইনার ৪৮ বলে ৯৪ রানের ঝোড়ো ইনিংসের ওপর ভর করে নির্ধারিত ১৭ ওভারে ১৭৪ রান সংগ্রহ করে চেন্নাই।২০ ওভারে ১৭৬ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে প্রথম তিন ওভারের মধ্যেই দলের দুই প্রধান ব্যাটিং স্তম্ভ রাহুল দ্রাবিড় ও রবিন উথাপ্পাকে হারিয়ে চাপের মুখে পড়ে বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্স। ওপেনার মনিশ পাণ্ডে ৪৪ বলে ৫২ রান করে একাই প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন। কিন্তু দীর্ঘ সময় তাঁকে সঙ্গ দিতে পারেননি বেঙ্গালুরুর কোনো ব্যাটসম্যানই। নিয়মিত বিরতিতে উইকেট পতনের মধ্য দিয়ে তিন ওভার বাকি থাকতেই ১২৩ রানে গুটিয়ে যায় বেঙ্গালুরুর ইনিংস। তিনটি উইকেট নেন বলিঞ্জার।এদিকে প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হবে সাউথ অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ওয়ারিয়র্স।