চ্যাম্পিয়নস লিগ থেকে কোন দল কত পেল

আরেকটি চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও লিভারপুলছবি: ব্লিচার রিপোর্ট টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবলে উঁচু সারির ক্লাবগুলোই চ্যাম্পিয়নস লিগে খেলে। এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারাই অন্য রকম এক গর্বের ব্যাপার। শুধু গৌরবের দিক দিয়েই নয়, অর্থের দিক থেকেও চ্যাম্পিয়নস লিগ ক্লাবগুলোর জন্য বেশ পয়া। ইউরোপের শীর্ষস্থানীয় এই প্রতিযোগিতায় খেলা মানেই ক্লাবের ব্যাংক-ব্যালেন্স ফুলেফেঁপে ওঠা, যা পরবর্তী সময়ে ক্লাবের ভবিষ্যতের জন্য উপকারী।

অনেক ক্লাবই দেখা যায় চ্যাম্পিয়নস লিগ থেকে পাওয়া টাকাপয়সা দিয়ে নতুন খেলোয়াড় দলে আনে, নিজেদের অবকাঠামোগত উন্নয়ন করে। যে কারণে শীর্ষ ক্লাবগুলোর লক্ষ্য থাকে প্রতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জেতা না যাক, অন্তত হাজিরা যেন দেওয়া যায়।

ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ
ছবি: রয়টার্স

এবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ও ইংলিশ ক্লাব লিভারপুল। সেমিফাইনালে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিকে হারিয়েছে রিয়াল, ওদিকে লিভারপুলের হাতে বিদায় নিয়েছে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল। রিয়াল-লিভারপুলের ম্যাচটা যে জিতবে, তার হাতেই শোভা পাবে শিরোপা। কিন্তু শিরোপা না জিতলেই কি এত খাটাখাটনি ব্যর্থ হয়ে যাবে? ক্লাবগুলো শুধু চ্যাম্পিয়নস লিগে খেলা বাবদ কত টাকা পাচ্ছে, সে অঙ্কের দিকে চোখ গেলে অন্তত সেটা মনে হবে না।

দেখে নেওয়া যাক, চ্যাম্পিয়নস লিগের কোন পর্যায়ে কত টাকা করে পাওয়া সম্ভব।

উয়েফা সূচক অনুযায়ী কোন ক্লাবের অবস্থান কোথায়, সেটার ওপর নির্ভর করেও প্রাইজমানি ওঠানামা করে। আপাতত সবচেয়ে বেশি আয় করা ক্লাব লিভারপুল। দ্বিতীয় স্থানে রিয়াল। এ দুই দলের মধ্যে যারা চ্যাম্পিয়নস লিগ জিতবে, বাড়তি ৫১ লাখ ডলার পকেটে পুরবে। একনজরে দেখে নেওয়া যাক, চ্যাম্পিয়নস লিগ থেকে কোন দল কত পাচ্ছে এবার!