চ্যাম্পিয়নস লিগ থেকে সিটির বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়নস লিগে কোচ হিসেবে নিজের শততম ম্যাচে এসে প্রথমবার শেষ ষোলোয় বাদ পড়ার তেতো স্বাদ পেলেন পেপ গার্দিওলা। পরশু মোনাকোর মাঠে ৩-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে গার্দিওলার ম্যানচেস্টার সিটি। প্রথম লেগে ঘরের মাঠে সিটি জিতেছিল ৫-৩ গোলে। পরশু কিলিয়ান বাপ্পে ও ফাবিনহোর গোলে ৩০ মিনিটেই ২-০ গোলে এগিয়ে যায় মোনাকো। ৭১ মিনিটে সিটির লিরয় সানে ব্যবধান কমালেও, ৭৭ মিনিটে বাকায়োকোর গোল মোনাকোকে আনন্দে ভাসায়। শেষ আটে উঠেছে অ্যাটলেটিকো মাদ্রিদও। এএফপি