চ্যাম্পিয়নস লিগ থেকে সেভিয়ার বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক গৌরবের বিশ্বকাপ জয়ের পথে দ্বিতীয় রাউন্ডে পর্তুগালকে হারিয়েছে স্পেন। কিন্তু চ্যাম্পিয়নস লিগে স্পেনের ক্লাব সেভিয়ার পাণ্ডুলিপিটা লেখা হলো অন্যরকম। পর্তুগালের প্রায় অখ্যাত এসসি ব্রাগার কাছে হেরে এবারের চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে ওঠা হলো না গত বছরে শেষ ষোলোতে খেলা সেভিয়ার। ব্রাগার কাছে প্লে-অফের দ্বিতীয় লেগে ৪-৩ গোলে হেরে গেছে তারা। প্রথম লেগেও ১-০ গোলে হেরেছিল সেভিয়া।ইতিহাসে এই প্রথম চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে খেলার টিকিট পেয়েছে ব্রাগা। ব্রাজিলিয়ান স্ট্রাইকার লিমার হ্যাটট্রিকেই সেভিয়ার বিপক্ষে ৪-৩ গোলে জিতেছে তারা। দলের বাকি গোলটি করেছেন আরেক ব্রাজিলিয়ান ম্যাথুস। ম্যাথুসের ৩১ মিনিটের গোলে প্রথম এগিয়ে ব্রাগার পক্ষে ৮৫ মিনিটে দ্বিতীয় গোল করেন লিমা। ব্রাজিলের বিশ্বকাপ তারকা লুইস ফ্যাবিয়ানো ও নাভাসের মাধ্যমে দুটি গোল ফিরিয়ে দেয় ব্রাগা। তবে ৫ মিনিটের মধ্যে (৮৫ ও ৯০) দুই গোল করে আবার ব্রাগাকে এগিয়ে দেন লিমা। কানুটে দলের তৃতীয় গোল করলেও জেতা আর হয়নি সেভিয়ার।এদিকে হেরেও গ্রুপ পর্ব নিশ্চিত করেছে ভেরডার ব্রেমেন। ইতালির ক্লাব সাম্পদোরিয়ার কাছে ৩-২ গোলে হারলেও প্রথম লেগের ৩-১ গোলের জয় ব্রেমেনকে নিয়ে গেছে গ্রুপ পর্বে। আন্ডারলেখ্টকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে উঠেছে সার্বিয়ার ক্লাব পার্টিজান বেলগ্রেড। প্রথম লেগের মতো দুই দলের দ্বিতীয় লেগটাও ড্র হয়েছে ২-২ গোলে। এএফপি।