চ্যাম্পিয়নস লিগ দক্ষিণ আফ্রিকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে নয়, এবারের চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি হবে দক্ষিণ আফ্রিকায়। কেপটাউন, জোহানেসবার্গ, সেঞ্চুরিয়ন ও ডারবানে চ্যাম্পিয়নস লিগ চলবে ৯-২৮ অক্টোবর পর্যন্ত। গত বছরের মতো এবারও বাছাইপর্ব হবে, তাতে খেলবে ছয়টি দল। এখান থেকে দুটি দল মূল পর্বের টিকিট পাবে। তবে এবার আইপিএল থেকে চারটি দল মূল প্রতিযোগিতায় সরাসরি খেলবে, যেখানে চতুর্থ দলটিকে গতবার পেরিয়ে আসতে হয়েছিল বাছাইপর্ব। এবারই প্রথমবারের মতো পাকিস্তানের একটি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে, তবে শিয়ালকোট স্ট্যালিয়নসকে পেরোতে হবে বাছাইপর্ব। সেখানে তাদের সঙ্গী নিউজিল্যান্ডের অকল্যান্ড এসেস, ওয়েস্ট ইন্ডিজের ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, আর শ্রীলঙ্কা ও ইংল্যান্ড থেকে একটি করে দল। কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ানস, দিল্লি ডেয়ারডেভিলস, অস্ট্রেলিয়ার সিডনি সিক্সারস, পার্থ স্কোরচার্স, দক্ষিণ আফ্রিকার টাইটানস ও লায়নস খেলবে মূল পর্বে। ওয়েবসাইট।