চ্যাম্পিয়নস লিগ পরিসংখ্যান
১৯৯৮ সালের পর প্রথম চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠল বরুসিয়া ডর্টমুন্ড। ১৯৯৭ সালের চ্যাম্পিয়নরা এরপর পাঁচবার চ্যাম্পিয়নস লিগে খেললেও একবারও পেরোতে পারেনি গ্রুপ পর্ব।জিততে হলে যোগ করা সময়ে করতে হবে দুই গোল, ১৯৯৯ সালের পর প্রথম দল হিসেবে সেটি করে দেখাল ডর্টমুন্ড। ১৯৯৯ সালের মহাকাব্যিক এক ফাইনালে যোগ করা সময়ের ২ গোলেই ২-১ ব্যবধানে বায়ার্ন মিউনিখকে হারায় ইউনাইটেড।মরিনহো যুগে টানা তৃতীয়বার সেমিফাইনালে উঠল রিয়াল মাদ্রিদ। মরিনহো আসার আগের সাত মৌসুমে শেষ চারে উঠতে পারেনি নয়বারের চ্যাম্পিয়নরা।পরশুর জোড়া গোলে আন্দ্রেই শেভেচেঙ্কোকে ছাড়িয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৪৯ গোল করে চ্যাম্পিয়নস লিগের সর্বকালের সেরা গোলদাতাদের তালিকায় রিয়াল তারকা উঠে এসেছেন পঞ্চম স্থানে।সেমিফাইনালের আগেই ১১ গোল করে ফেললেন রোনালদো। চ্যাম্পিয়নস লিগে এক আসরে এটি তাঁর ব্যক্তিগত সেরা পারফরম্যান্স। গত মৌসুমেও করেছিলেন ১০ গোল।সর্বোচ্চ ২৪ বার ইউরোপিয়ান কাপ বা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠল রিয়াল। এবারের আগে ১৪ বার শেষ চারে উঠে দ্বিতীয় স্থানে বার্সা ও বায়ার্ন।