চ্যাম্পিয়নস লিগ শিরোপা মুম্বাইয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইপিএলের দুই দলের ফাইনালে জিতল টেন্ডুলকার-হরভজনদের মুম্বাই ইন্ডিয়ানস। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৩১ রানে হারিয়ে তারা জিতে নিয়েছে চ্যাম্পিয়নস লিগ শিরোপা। আর মুম্বাইয়ের এই জয়ে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক হরভজন সিং। ২০ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ-সেরার পুরস্কারও পেয়েছেন ভারতীয় এই অফ স্পিনারই।চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামের ফাইনালটা যেমন হবে বলে আশা করেছিল সবাই, তেমন হয়নি। যেনতেন মানের ক্রিকেট প্রদর্শনীতে প্রথমে ব্যাট করে জেমস ফ্রাঙ্কলিনের ২৯ বলে ৪১ রানে ২০ ওভারে ১৩৯ রান তোলে মুম্বাই। গেইল-ঝড় চেন্নাইয়ে ওঠেনি, তাই এই স্কোরকেও মনে হয়েছে অলঙ্ঘনীয়। কোনো উইকেট না হারিয়ে ৪ ওভারে ৩৮ রানের ভালো শুরুর পরও তাই বেঙ্গালুরু ৪ বল বাকি থাকতেই অলআউট হয়ে গেছে ১০৮ রানে। ওয়েবসাইট।