চ্যাম্পিয়নস লিগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যানচেস্টার ইউনাইটেড না রিয়াল মাদ্রিদ? কে জিতবে আগামীকালের চ্যাম্পিয়নস লিগ মহারণ? মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে শেষ ষোলোর প্রথম লেগটা ড্র না হলেই হয়ে যাবে একটা রেকর্ড। সেটা যে দলই জিতুক। ১৯৯২ সালে চ্যাম্পিয়নস লিগ নামকরণের পর ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সর্বোচ্চ এই আসরে ইংল্যান্ড ও স্পেনের সফলতম ক্লাব দুটিই জিতেছে সবচেয়ে বেশি ম্যাচ। দুই দলই জিতেছে ১০২টি করে ম্যাচ। আগামীকাল তাই এগিয়ে যাওয়ার লড়াই। তবে ম্যাচটা ড্র হয়ে গেলে বার্সেলোনার সুযোগ থাকবে রিয়াল ও ইউনাইটেডকে ধরে ফেলার। ১০১টি ম্যাচ জেতা কাতালান ক্লাবটিকে এ জন্য আগামী সপ্তাহে জিততে হবে এসি মিলানের বিপক্ষে।