চ্যাম্পিয়নস লিগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫০তম ম্যাচে ৩০তম গোল। পরশু ডেভিড ত্রেজেগেকে ছাড়িয়ে গেলেন করিম বেনজেমা। উয়েফা চ্যাম্পিয়নস লিগে দ্বিতীয় সর্বোচ্চ ফরাসি গোলদাতা এখন রিয়াল স্ট্রাইকার। একমাত্র থিয়েরি অঁরিই (৫০ গোল) আছেন বেনজেমার ওপরে। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা রাউল গঞ্জালেস (৭১) যে সবচেয়ে বেশি গোল করা স্প্যানিশ সেটা না বললেও চলে। ইউরোপের অন্যান্য জাতির মধ্যে ডাচদের সর্বোচ গোলদাতা রুদ ফন নিস্টলরয় (৫৬), ইউক্রেনের আন্দ্রেই শেভচেঙ্কো (৪৮), পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো (৪৭), ইতালির ফিলিপ্পো ইনজাগি (৪৬)। ইউরোপিয়ানদের বাইরে সবার ওপরে আর্জেন্টিনার লিওনেল মেসি (৫৯)।