চ্যাম্পিয়নস লিগে খেলতে গেলেন সাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে দেশে ফিরে সপ্তাহ খানেকের বিশ্রাম। এরপর আবার ছুটতে হলো সাকিব আল হাসানকে। কলকাতা নাইট রাইডার্সের হয়ে চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টিতে খেলতে কাল রাতেই দেশ ছেড়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। বিমানবন্দর থেকে ফোনে বললেন, ‘আশা করি, টি-টোয়েন্টি বিশ্বকাপের ফর্মটা ধরে রাখতে পারব। সবার কাছে দোয়া চাই যেন ভালো করতে পারি।’টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পর মাঝে কেবল এক দিন। ৯ অক্টোবর থেকে দক্ষিণ আফ্রিকায় শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগের চতুর্থ আসর। অবশ্য সেদিন শুরু হবে কোয়ালিফাইং রাউন্ড। আইপিএল চ্যাম্পিয়ন কেকেআর সরাসরি খেলবে মূল পর্বে। মূল পর্ব শুরু ১৩ অক্টোবর, প্রথম দিনেই কেকেআর মাঠে নামবে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে।