চ্যাম্পিয়নস লিগে খেলবে পাকিস্তানের শিয়ালকোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুঃসময়ের দীর্ঘ প্রহরে একটু স্বস্তির সুবাতাস। শেষ মুহূর্তে বাংলাদেশের সফর বাতিল, দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে না পারা, পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজ আয়োজনে শ্রীলঙ্কার ‘না’, সব মিলিয়ে শুধু বেড়েই যাচ্ছিল পিসিবির হতাশা। এর মাঝেই গত পরশু এল একটা ভালো খবর। চ্যাম্পিয়নস লিগ ক্রিকেটে পাকিস্তানের কোনো দলকে নিতে আপত্তি নেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই)। বিসিসিআইয়ের উদ্যোগকে স্বাগত জানিয়ে পিসিবি আশা করছে, দুই দেশের দ্বিপক্ষীয় ক্রিকেট সিরিজও শুরু হবে শিগগিরই।পিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা সুবহান আহমেদ কিন্তু বিস্মিত নন। তিনি বরং আরও বড় কিছুর আশা করছেন, ‘অনেক দিন ধরেই দুই দেশের ক্রিকেট সম্পর্ক আবার জোড়া লাগানো নিয়ে আলোচনা করছি আমরা। বিসিসিআইয়ের এই পদক্ষেপ তাই আমাদের কাছে বিস্ময়কর নয়, বরং প্রত্যাশিতই।’ ওয়েবসাইট। চ্যাম্পিয়নস লিগের প্রথম আসরে খেলার কথা ছিল শিয়ালকোট স্ট্যালিয়নসের। এবার সত্যিই পাকিস্তানের কোনো দল খেললে সেটা হবে শিয়ালকোটের দলটি। দুই দেশের ক্রিকেট সম্পর্ক উষ্ণ হওয়ায় আশাবাদী এখন স্ট্যালিয়নস অধিনায়ক শোয়েব মালিকও, ‘ আমরা একই খাবার খাই, একই ধরনের পোশাক পরি। লাহোর থেকে দিল্লি যেতে লাগে ৪৫ মিনিট। পাকিস্তান-ভারত এতটাই কাছাকাছি। ক্রিকেট সিরিজ হলে দুই দেশের মানুষ আরও কাছাকাছি আসে।’