চ্যাম্পিয়নস লিগে ফিরবে ম্যানইউ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হতাশার অন্ধকারে ডুবে যাওয়া ম্লান রুনিদের মুখগুলো হয়তো এখনো অনেকের চোখে ভাসে। চ্যাম্পিয়নস লিগে গত চারবারের তিনবারই ফাইনাল খেলা ম্যানচেস্টার ইউনাইটেড প্রথম রাউন্ডে পুঁচকে বাসেলের কাছে হেরে যাবে, কে ভেবেছিল! রুনিরা এখন যখন ইউরোপা লিগে খেলার প্রস্তুতি নিচ্ছে, সেই সময় এল চমক-জাগানিয়া খবর। চ্যাম্পিয়নস লিগে এবারই নকআউট পর্বে ফিরতে পারে ম্যানইউ! ওয়েবসাইট। ম্যানইউর এই আশা জেগেছে ফিফা সুইজারল্যান্ডকে বহিষ্কারের হুমকি দেওয়ায়। ঝামেলার শুরু সুইস ক্লাব সায়নকে নিয়ে। ২০০৯ সালে ফিফার নিয়ম লঙ্ঘন করে আল আহলি থেকে নিয়ে আসে মিসরীয় গোলরক্ষক এসাম এল-হাদারিকে। এ নিয়ে ফিফা আর উয়েফার সঙ্গে অনেক দিন থেকেই আইনি লড়াই চলে আসছে সায়নের। সর্বশেষ ফিফা সুইস ফুটবল সংস্থাকে ১৩ জানুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে সায়নকে নিষিদ্ধ করার জন্য। সেটি না করলে ফিফা নিষিদ্ধ করবে সুইস ফুটবল সংস্থাকেই। নিষিদ্ধ হলে সুইজারল্যান্ড জাতীয় দল আর কোনো ম্যাচ খেলতে পারবে না। খেলতে পারবে না সুইস ক্লাব বাসেলও! তখন হয়তো নকআউট পর্বে সুযোগ পাবে ম্যানইউ। রয়টার্স,