চ্যাম্পিয়নস লিগে বার্সা-চেলসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 গার্দিওলার অধীনে ৪৮টি চ্যাম্পিয়নস লিগ ম্যাচের মাত্র চারটি হেরেছে বার্সা, জিতেছে ৩০টি। গত বছর আর্সেনালের কাছে ২-১ গোলে হারার পরের ১৬টি ম্যাচেই অপরাজিত বার্সা। ইংল্যান্ডের মাটিতে এর আগে ৩০ ম্যাচের মাত্র ছয়টি জিতেছে বার্সা। মুখোমুখি ১৩ ম্যাচের লড়াইয়ে ৫-৪-এ এগিয়ে বার্সা, বাকি চারটি ম্যাচ ড্র। ২০০৬ সালে নকআউট পর্বে বার্সার কাছে হারার পর নিজেদের মাঠে ৩২টি চ্যাম্পিয়নস লিগ ম্যাচের মাত্র দুটি হেরেছে চেলসি। গত নয় বছরে ষষ্ঠবারের মতো সেমিফাইনাল খেলছে চেলসি। ফাইনাল খেলেছে মাত্র একবার। আর একটি গোল পেলে ইউরোপিয়ান কাপের ইতিহাসেই এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়বেন মেসি।