চ্যাম্পিয়নস লিগে মালাগা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাতারি মালিক ক্লাবটি বেচে দিতে চাইছেন। এই অনিশ্চয়তার মধ্যেও নিজেদের ইতিহাসটা নতুন করে লিখল লা লিগায় গত মৌসুমে চতুর্থ হওয়া মালগা। বাছাইপর্ব পেরিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগের চূড়ান্ত পর্বে উঠেছে আন্দালুসিয়ান ক্লাবটি। পরশু প্লে-অফের দ্বিতীয় লেগে গ্রিক ক্লাব প্যানাথিনাইকসের সঙ্গে গোলশূন্য ড্র করেই গ্রুপ পর্ব নিশ্চিত হয়েছে তাদের। ছয় দিন আগে নিজেদের মাঠে প্রথম লেগে ২-০ গোলে জিতেছিল মালাগা। রয়টার্স।